শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রগতি ইনস্যুরেন্স ও চবির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রগতি ইনস্যুরেন্স ও চবির মধ্যে চুক্তি স্বাক্ষর

CU-progotiপ্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ১০ বছর মেয়াদী গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের এক রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি ও উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লাইফ ইনসুরেন্স লিমিটেডের চেয়ারম্যান খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইনসুরেন্সের এম.ডি মো. জালালুল আজিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ.বি. কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো. আবদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু তাহের, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হোসাইন কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, চ.বি. শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আলী আশরাফ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, চুক্তি সম্পাদন কমিটির আহ্বায়ক ও শাহাজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সফিউল আলম, কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চ.বি. হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, কমিটির সদস্য মশিবুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি সরওয়ার জামান, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ডি.এমডি এম.এম. মনিরুল আলম ও জি.এম. মো. রফিকুল আলম ভূঁইয়া।
এই গ্রুপ বীমা চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রগতি লাইফ ইনসুরেন্স লিমিটেডের পক্ষে উক্ত প্রতিষ্ঠানের এম.ডি। পরে চ.বি. উপাচার্য ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান উক্ত চুক্তি বিনিময় করেন। – -বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ