বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলিও সদস্যদের সুযোগের মাঝে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে

লিও সদস্যদের সুযোগের মাঝে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে

লিও ক্লাব অব চিটাগং ক্যাম্ব্রিয়ান এর উদ্যোগে দিনব্যাপী ক্লাব অফিসার্স স্কুলিং ও মেম্বারশিপ গ্রোথ ক্যাম্পেইন প্রোগ্রাম গত মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় নগরীর ক্যাম্ব্রিয়ান কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। লিও শাহরিয়ার ইসলাম শোভন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লিও জেলা নবনির্বাচিত সভাপতি লিও আনোয়ারুল ইসলাম চৌধুরী, লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সহ সভাপতি লিও ইসমাঈল আলভি ও বন্ধন লিও ক্লাবের সেক্রেটারী লিও মারুফ। স্কুলিং পর্ব পরিচালনা করেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লিও সদস্যদের সুযোগের মাঝে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে। ক্যাম্ব্রিয়ান লিও জেলার জন্য নতুন একটি ক্লাব। স্বকীয় কর্মকান্ডের মাধ্যমে এ ক্লাব নিজেদের লিডারশিপ স্কিল ডেভলপমেন্ট ও সামাজিক কাজে নিয়োজিত থাকা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে। আগামী দিনে দুঃস্থ মানবতার কল্যাণের কাজের পাশাপাশি লিও সদস্যদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫৭ জন লিও সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ