শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআগামী নির্বাচনে যুবলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে : সামশুল হক

আগামী নির্বাচনে যুবলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে : সামশুল হক

jubo leage patiyaপটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, যুবলীগ আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে। যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা দলের ভিতরে থেকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকালে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে পটিয়াস্থ সংসদ সদস্যের কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতি এড. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিমের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সি. সহ সভাপতি হাসানউল্লাহ চৌধুরী, সহ–সভাপতি ফোরকান উদ্দিন, অশোক দাশ, শাহজাহান, আজগর আলী বাহাদুর, এহসান, আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ফয়সাল, মাস্টার লিটন নাথ, এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক রাশেদ, দিদারুল আলম, উপজেলা যুবলীগ নেতা মনজুর আলম, এনামুল হক মজুমদার, মেজবাহ উদ্দিন সোহেল, রহিম উদ্দিন পারভেজ, আবু তাহের, ফয়সাল হোসেন জনি, ফোরকান আকবরী, সাত্তার মেম্বার, ফোরকান, ওয়াসিম, ইদ্রিস ইমু, আলমগীর তালুকদার, কাদের, রবিউল আলম, টিটু, আবদুল আউয়াল, শরীফ, লিটন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন, মাহবুবুল হক, মনির হোসেন, আনোয়ার হোসেন তালুকদার, ফরিদুল আলম, অসিত দাশ, আবদুল মোমেন, মো. আলী, আনিছ, তাহের, বাপ্পী চৌধুরী, আবছার, মেজবা উদ্দিন সোহেল, দিদার, শাহাদাত হোসেন সবুজ, মো. হাসান, আহমদ নুর সাগর, আমজাদ, জাবেদ, বেলাল চৌধুরী, জহির, ইকবাল, আলমগীর, মাহফুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ