এ সময় কারাগার থেকে বের হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা সাক্ষাত করে বের হয়ে এসেছি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা পৌনে ৫টার দিকে প্রবেশ করেছেন। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তিনি খুবই অসুস্থ। আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে নেত্রীর সঙ্গে কথা বলেছি। দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। তারপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন তিনি।



