শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়খোলামেলা হয়ে আসছেন সামিরা রেড্ডি

খোলামেলা হয়ে আসছেন সামিরা রেড্ডি

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

এবার বলিউডে খোলামেলা হয়ে আসছেন বলিউডকন্যা সামিরা রেড্ডি। সম্প্রতি নতুন একটি ছবির মাধ্যমে ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন সামিরা। আর এর কারন বলিউডে এখন খোলামেলা যুগ চলছে। তাই সামরাও আর পিছিয়ে থাকতে চান না।

জানা গেছে, সম্প্রতি সাজিদ খান পরিচালিত নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। আর এ ছবিতেই ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। কয়েকজন বন্ধুর জীবন কাহিনী নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। চকচকে জীবনের মাঝেও প্রত্যেকের ভেতরের চাপা কষ্ট থেকে যায়। এই চাপা কষ্টটাকেই এ ছবিতে ফুটিয়ে তোলা হবে। ছবিটিতে একজন ধনী ব্যবসায়ীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা। এ ছবিতে বিকিনিসহ বিভিন্ন খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হবেন তিনি।

 
এ প্রসঙ্গে সামিরা বলেন, এ ছবিটি নিয়ে আমি বেশ উত্তেজিতি এবং আনন্দিত। সাজিদের নতুন এ ছবির স্ক্রিপ্ট আমার খুব পছন্দ হয়েছে, মূলত সে কারণেই কাজ করতে রাজি হয়েছি। কারন এই ছবির মাধ্যমেই হট সামিরাকে আবিষ্কার করা যাবে। এখন ভালোভাবে কাজটা শেষ করতে পারলেই আমি খুব খুশি হবো।

আরও পড়ুন

সর্বশেষ