নাশকতার মামলায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াত নেতা জসিম উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ০৭ জুলাই রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ। জসিম উদ্দিন সাতকানিয়া উপজেলা জামায়াত নেতা ও উত্তর রামপুর এলাকার মো. হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশের যৌথ অভিযানে নাশকতা মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।




