৩০ জুন’১৮ইং শনিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ আহুত গণভবনে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও দলীয় কাউন্সিলরগণ শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা প্রমুখ।



