শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিজ বাসায় ইলহাম (১২) নামে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৭ জুন সকাল পৌনে ১০টার দিকে নগরের বাকলিয়া থানার লায়লা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইলহাম একই এলাকার মো. নাছিরের মেয়ে। নগরের মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান মা। পরে মা বাসায় ফিরে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ