সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপস্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক : প্রধানমন্ত্রী

স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক : প্রধানমন্ত্রী

06-06-18-PM_Parliament-7প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিক বাংলাদেশ, বাংলাদেশের জনগনের। স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেও আজ বাংলাদেশের পতাকা উড়ছে। ৬ জুন দশম জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,স্যাটেলাইট পৃথিবীর বহু দেশ অনেক আগে উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনো চিন্তাই করেনি,যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে, আমরা এটা করেছি। শেখ হাসিনা বলেন, যেহেতু একটা স্যাটেলাইটের আয়ুষ্কাল থাকে ১৫ বছর। এটা বানাতেও সময় লাগে। কোনো জিনিস ৫-৬ বছর ব্যবহার করার পর আয়ুষ্কাল ক্ষয় হয়। তাই কোনো সমস্যা যাতে সৃষ্টি না সেটা মাথায় রেখেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ করার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার সময় শেষ হলে তৃতীয়টির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট আমরা পাঠিয়েছি। এখন দেখি বিশ্বে আবার নতুন আরেকটা কি যুগ আসে। আমরা সেদিকেও যাব।

পৃথিবীর বহু দেশ অনেক আগেই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনও চিন্তাই করে নাই যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে। যখনই যেটা আধুনিক হবে সময়পযোগী হবে আমরা সঙ্গে সঙ্গে সেটা যেন গ্রহণ করতে পারি ব্যবহার করতে ঠিক এই মুহুর্তে কোনটা আসবে সেটা বলতে পারি না। তবে স্যাটেলোইটের ব্যাপারে একটা কথা আছে যেহেতু একট স্যাটেলাইটের আয়ুষ্কাল ১৫ বছর। কাজেই আমাদের পরবর্তী স্যাটেলাইট অর্থাৎ স্যাটেলাইট-২ প্রস্তুতের সময় চলে আসবে’।

‘একটি স্যাটেলাইট প্রস্তুত যথেষ্ট সময় সাপেক্ষ। সেইজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। স্যাটেলাইট-২ তৈরি করতে ৫-৬ বছর লেগে যাবে। যেহেতু ১৫ বছর আয়ুষ্কাল খুব স্বাভাবিক ভাবেই একটা জিনিস ৫-৬ বছর চলার পর ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কাজেই স্যাটেলাইট সুবিধা পেতে যেন কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় সেইদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। স্যাটেলাইট-২ নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি এবং সেটার টাইম যখন শেষ হয়ে আসবে তখন স্যাটেলাইট-৩ এর দিকে অগ্রসর হবো।

উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

আরও পড়ুন

সর্বশেষ