শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফরমালিন নিষিদ্ধের আইন চেয়ে হাইকোর্টে রিট

ফরমালিন নিষিদ্ধের আইন চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহার নিষিদ্ধে আইন পাশের নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ আবেদনটি নথিভুক্ত করেন।

রিটে সংসদের আসন্ন অধিবেশনেই এ আইন পাসের আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে আমদানিকৃত খাদ্যদ্রব্য ফরমালিনমুক্ত কি না, তা পরীক্ষা করে বাজারজাত করার নির্দেশ চাওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি বাজারে  ফরমালিন ব্যবহারের যন্ত্রপাতি সরবরাহ বাধ্যতামূলক করার নির্দেশ চাওয়া হয়েছে রিটে।

স্বাস্থ্য, আইন, স্বরাষ্ট্র, পরিবেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বিএসটিআই’র মহাপরিচালকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন, মেলামিন, কার্বাইড, পোড়া মবিল, সালফার ডাই অক্সাইড ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য খাদ্যে ব্যবহার নিষিদ্ধে আইন পাস করা জাতির জন্য অত্যন্ত জরুরি। এটি না হলে জনগণের স্বাস্থ্য ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছাবে।  রিটকারী আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানের ১৮ ও ৩২ ধারা অনুযায়ী জনস্বাস্থ্যের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সরকারের দায়িত্ব।

আরও পড়ুন

সর্বশেষ