শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর...... আজ শেখ হাসিনার ৬ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়

আজ শেখ হাসিনার ৬ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রধান শরিক আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে ৬ জেলা নেতাদের সাথে মতবিনিময় সভা করবেন। উক্ত জেলাগুলো হলো- যশোর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম ও লক্ষীপুর। রবিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা, উপজেলাসহ প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদককে মতবিনিময় সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এরপর ধারাবাহিক এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৪ ও ২০ সেপ্টেম্বর থেকে ৩, ৫, ৭, ৯ ও ১২ অক্টোবর পর্যন্ত।

এদিকে ১০ সেপ্টেম্বর আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন ১৪ দলের নেতাদের মধ্যে এক সমন্বয় সভার আহ্বান করেছেন জোটের সমন্বয়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

আরও পড়ুন

সর্বশেষ