রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতা’র উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন

মমতা’র উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন

```পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা মমতা’র সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে  চট্টগ্রাম লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম (১৫-১৭ এপ্রিল) সম্পন্ন করা হয়েছে। উভয় ইউনিয়ন হতে আর্থিকভাবে অস্বচ্ছল এমন ১৬ জন রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ল্যন্স স্থাপন, নেত্র নালি, চশমা বিতরণ সহ চক্ষুরোগ সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করা হয়। যথাক্রমে গত ১৫ই এপ্রিল  উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসেন মাসুদ ও গড়দুয়ারা ইউনিয়ণের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার চোখের ছানি অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

মমতা সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন ও টীম লীডার  (ট্রেনিং ইভাল্যুয়েশন এন্ড রিসার্স) আহমদ ইউসুফ হারুন, উভয় ইউনিয়নের কর্মসূচি সমন্বয়কারী জার্জিস মোবাশ্বের ও রুডল্ফ ম্যালকম কুইয়া সহ সমৃদ্ধি কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ এ কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সফলভাবে চোখের ছানি অপারেশন সম্পন্ন হওয়ায় আগত রোগী ও তাদের অভিভাবকবৃন্দ মমতা ও সমৃদ্ধি কর্মসূচির উপর সন্তোষ প্রকাশ করেন। – প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ