রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপখুলনা ও গাজীপুর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএন‌পি

খুলনা ও গাজীপুর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএন‌পি

bnp ecগাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন দাবি করেছে বিএনপি। মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে লিখিত আকারে এ দাবি জানিয়েছে দলটি। লিখিত দাবিনামায় বলা হয়, দুই সিটি নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি না পেলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে। অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৈঠকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন-জিসিসি ও খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা। গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান তারা।

আরও পড়ুন

সর্বশেষ