বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্টপোষকতায় প্রথমবারে মত আয়োজিত যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি স্কুল-কলেজ শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রতিনিধি সম্মেলন ১৫ই এপ্রিল সিটি কর্পোরেশন এর কে. বি. আব্দুল সাত্তার মিলায়তনে অনুষ্ঠিত হয়। সমবেশের মূললক্ষ্য সহশিক্ষা হিসাবে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এ বাস্তবায়ান ও প্রশিক্ষিত যুব সদস্য গড়ে তোলা। উক্ত সম্মেলন চট্টগ্রাম সিটি কর্পোরেশেনর আওতাধীন ৬৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হতে ১জন যুব প্রতিনিধি ও ১জন শিক্ষক অংশগ্রহণ করে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর্পোরেশেনর মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানজিং বোর্ড সদস্য এবং বাংলাদেশ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যাডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন , চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদ সদস্য সাফকাত জাহান, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, মনুজরুল হক, আনোয়ার আজম এবং সিনিয়র যুব সদস্য শহীদুল ইসলাম, আশরাফ মাসুম ও অন্যান্য। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসামইল হক চৌধুরী ফয়সাল। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১ম যুব রেড ক্রিসেন্ট স্কুল-কলেজ শিক্ষক ও প্রতিনিধি সম্মেলন-২০১৮ এ পরিচালিত ৬৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সহশিক্ষা হিসেবে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যক্রম বাধ্যতামূলক ভাবে পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন এবং সে সাথে ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুব স্বেচ্ছাসেবক গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন।
যুব রেড ক্রিসেন্ট স্কুল-কলেজ ইউনিট শিক্ষক ও যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত



