বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

IBSL--PRESSইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এফসিএ,এফসিএমএ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলেমান, পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, মোঃ মাহবুব-উল-আলম, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস সহ অন্যান্য  শেয়ারহোল্ডারবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুল ইসলাম ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ ইস্কান্দার মির্জা আজাদ। সভায় ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ২০১৭ সালের জন্য  ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ