বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসঠিক তথ্য ও সচেতনতাই পারে তরুণদের জঙ্গি ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে...

সঠিক তথ্য ও সচেতনতাই পারে তরুণদের জঙ্গি ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে : জেলা পুলিশ সুপার

CMP-CU-BCCPবাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) আয়োজিত ‘স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট’ কর্মশালায় চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার সুযোগ নিয়ে একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী দেশের তরুণ-যুবক-যুবতীদের জঙ্গি-সন্ত্রাসবাদে জড়াচ্ছে। তারা মনে করে দেশের ভবিষ্যত প্রজন্মকে সন্ত্রাস-জঙ্গিবাদে যুক্ত করা গেলে বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। এরফলে দেশে ধর্ম ব্যবসায়ীরা দেশের নিয়ন্ত্রণ নেবে। তাদের এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। উন্নয়নশীল দেশ বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তরুণ প্রজন্ম সেই সুযোগ কখনোই দিবে না। তরুণদের জঙ্গিবাদে জড়াতে ভূমিকা রাখা ধর্মের অপব্যাখ্যাকারীদের বাংলাদেশের তরুণপ্রজন্ম রুখে দিতে প্রস্তুত।

অন্যদিকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা বলেছেন, পরিবার থেকেই উঠতি প্রজন্মকে সঠিক নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে। পরিবারের আদরের সন্তানটি কখন কি করছে, কাদের সাথে মিশছে সে খবর রাখতে হবে। পরিবার থেকেই সঠিক তথ্য ও সচেতনতাই পারে তরুণদের জঙ্গি ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে। বাংলাদেশ পুলিশও সেই লক্ষ্যে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে।
৩০ মার্চ বিকেলে চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস প্রকল্পের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম জেলা পুলিশের ১২ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট কর্মশালায় তাঁরা এসব কথা বলেন। এসময় বিসিসিপির চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস-প্রোগ্রামের টিম লিডার ও উপ-পরিচালক মেহের আফরোজ উপস্থিত ছিলেন।

নগরীর কাজির দেউরিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ সেন্টার কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় যুব সমাজ, কমিউনিটি ডেভেলপলমেন্ট এবং নেতৃত্ব, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারফেইথ ডায়ালগ, র‌্যাডিক্যালাইজেশন ও পুলিশিং ইন বাংলাদেশ, ব্রিংগিং চেন্জ অ্যান্ড সোশ্যাল মিডিয়া এবং কনটেম্পোরারি সোশ্যাল ইস্যু অ্যান্ড কমিউনিটি রেসিলিয়েন্সি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হয়। এতে প্রশিক্ষক ছিলেন সাংবাদিক ও কবি আবুল মোমেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নাইম আহমেদ, ডিএমপির কাউন্টার ট্যেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান, ডিএমপির কাউন্টার ট্যেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, বিটিআরএফ এর বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সৈয়দ ফয়সাল আহমেদ, থিংক টয়াইজ-এক্ট ওয়াইজ এর ফাউন্ডার ইমরান আহসান এবং বিসিসিপির সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বাদল হালদার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮, ২৯ তারিখের ন্যায় ৩০ মার্চও চট্টগ্রামের স্বনামধন্য চট্টগ্রাম সরকারি কলেজ, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের আওতায় কাজ করা পুলিশ সদস্যদের অংশগ্রহণে চট্টগ্রামে ৬ টি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মশালা থেকে স্বচ্ছ ধারণা লাভ করে অংশগ্রহণকারীরা তাদের আত্মউন্নয়ন ও পুলিশের সাথে ছাত্রদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা সমাজ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকা-ে অংশগ্রহণ করবে ও অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন

সর্বশেষ