বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। ৭৬ বছর বয়সে তিনি মারা যান। ১৪ মার্চ তার পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। ১৯৪২ সালের ৮ জানুয়ারি লন্ডনের অক্সফোর্ডে স্টিফেন হকিংয়ের জন্ম হয়েছিল। স্টিফেন হকিং এর তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেছেন- ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা মারা গেছেন আজ। তিনি শুধু একজন বড় বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যার কাজ বহু বছর বেঁচে থাকবে’।



