জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ হতে শুরু হওয়া শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ ‘‘নিদ হাস ট্রফি’’-তে বিসিএসএ (বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এ্যাসোসেয়িশন) পাশে দাঁড়িয়েছে । গত ০৪ মার্চ ‘নিদ হাস ট্রীফি ‘ তে অংশ নিতে বাংলাদেশ দলের ক্রিকেটররা ঢাকা ছেড়েছে। শ্রীলংকার মাঠে ক্রিকেটারদের সমর্থন যোগাতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিসিএসএ’র একটি দল। বিসিএসএ’র শ্রীলঙ্কাগামী দলটির ট্রাভেল পার্টনার (স্পন্সরশীপ) হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ০৬ মার্চ হতে ১৭ মার্চ ২০১৭ পর্যন্ত এ খেলা চলবে।
বিমানবন্দরে যাত্রাকালে বিসিএসএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব তানভীর আহমেদ বলেন, বিমানের মতো সংস্থা আমাদের সংগঠনের পাশে আছে এটা আমাদের জন্য গর্বের। এর আগেও বিসিএসএ প্রয়োজনে পাশে পেয়েছি বিমানকে’’। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে জনাব শাকিল মেরাজ বলেন, ‘‘ ক্রিকেটের স্বার্থে বিমান সবসময়ই কাজ করেছে। বিসিএসএ নিরলসভাবে বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন ও প্রমোট করে যাচ্ছে। এজন্য বিসিএসএকে ধন্যবাদ। ভবিষ্যতেও বিসিএসএ’র প্রয়োজনে পাশে থাকবে বিমান।
দেশের মাটিতে টাইগারদের উৎসাহ দিতে, উদ্বুদ্ধ করতে সবসময়ই হলুদ পোশাকে মাঠে গিয়ে সমর্থন যোগায় বিসিএসএ। শুধু দেশেই নয়, দেশের বাইরেও টাইগারদের সমর্থনে আজকের সফরটি যেন কমতি না থাকে সেলক্ষে গ্যালারীতে উপস্থিত থাকে বিসিএসএ বাহিনী।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হবার পর বিসিএসএ’র চতুর্থ দলগত বিদেশ সফর। এর আগে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে প্রথমবারের মতো দেশের বাইরে গিয়েছিল বিসিএসএ’র একটি দল। হিমাচল প্রদেশের ধর্মশালাতে কিংবা কোলকাতার ইডেন গার্ডেনে সাকিব-মাশরাফিরা দেখেছিল হলুদ পোশাকে সমর্থন জুগিয়ে যাওয়া বিসিএসএকে।এরপর ভারতের হায়দ্রাবাদে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে হায়দ্রাবাদে গিয়েছিল বিসিএসএ’র একটি দল।




