শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতা পিপিএইচপি’ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত

মমতা পিপিএইচপি’ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত

নগরীর আনন্দবাজারস্থ টি জি কলোনীতে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহায়তায় ও মমতার পরিচালনাধীন পিপিএইচপি প্রকল্পের উদ্যোগে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মমতা’র পরিচালক সমন্বয় স্বপ্না তালুকদার এর সভাপতিত্বে অনুষ্টিত কমিউনিটি মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক  ৩৭ নং মুনির নগর ওয়ার্ড এর কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম শফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (২৭,৩৭.৩৮ নং ওয়ার্ড) এর কাউন্সিলর আফরোজা কালাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ প্রতিটি পিতামাতার উচিত সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করা। তাদের বন্ধু হয়ে পাশে থাকা। তাদের সমস্যগুলো সমাধানে দিক নির্দেশনা দেওয়া। কিন্তু বাস্তবে আমরা তা করিনা। আমরা আমাদের নেতিবাচক চর্চা গুলো সন্তানদের সামনে করি। এতে করে তারা অল্প বয়সে এই সব রপ্ত করে নানাবিধ অপরাধ করে। কিশোর কিশোরীর সাথে পিতামাতা,সরকারী, বেসরকারী সংগঠন এর কাজ করা উচিত। কারণ এরাই আমাদের ভবিষ্যত। এরা সচেতন হলেই আমরা শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক ইত্যাদি থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। ” প্রধান অতিথি টিজি কলোনীর শিশু সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিশু নির্যাতন বিষয়ক ঘটনা প্রতিরোধ ও প্রতিকার কল্পে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির নাম ঘোষণা করেন। এই কমিটি কাউন্সিলর ও এলাকার বিশিষ্টজনদের সহায়তা ও সমর্থনে কার্যক্রম পরিচালনা করবে।
প্রকল্প পরিচালক কামরুন নাহার পারভীন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন  হালিশহর থানার এসআই শিহাব উদ্দীন খন্দকার ,বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, সালিসি বোর্ডের সদস্য অনিল বাবু, প্রাক্তন কাস্টম কর্মকর্তা ছড়াকার  মোহাম্মদ এজাহারুর হক । সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য এ্যাডঃ ইমরান হোসেন টীপু, ইব্রাহীম ফরায়েজী, মাহিনূর বেগম, শিশু সদস্য সোমা আক্তার শিক্ষক প্রতিনিধি মোঃ বাবুল হক বাবর ও এলাকার গন্যমান্য ব্যক্তি মোঃ মুসা, মোঃ শকিল আক্তার, মোঃ জাহিদ ও মোঃ আমিন প্রমুম ছাড়াও এলাকার ১৫০ জনের অধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সভায় মমতা পিপিএইচপি প্রকল্পের পক্ষ থেকে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তির কুফল বিষয়ে একটি পাপেট শো উপস্থাপন করা হয়। তাছাড়া টিজি কলোনীতে বসবাসরত শিশুদের সার্বিক সুরক্ষা পরিস্থিতি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ