বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আ'লীগ সর্ববৃহৎ জনসভা করবে : ওবায়দুল কাদের

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আ’লীগ সর্ববৃহৎ জনসভা করবে : ওবায়দুল কাদের

আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এ কথা জানান। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। গত বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এ ভাষণকে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়। এর পর সরকারি উদ্যোগে ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। আর সেই স্বীকৃতির পর প্রথম ৭ মার্চ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সর্বকালের বৃহৎ জনসভার মাধ্যমে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ