বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট এর উদ্দ্যোগে চট্টগ্রামে রক্তদানে উদ্বুদ্ধকরণ সেমিনার

যুব রেড ক্রিসেন্ট এর উদ্দ্যোগে চট্টগ্রামে রক্তদানে উদ্বুদ্ধকরণ সেমিনার

IMAG3073যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উদ্দ্যোগে গত ১৭ ফেব্রুয়ারী আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম হলরুমে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ ও রক্তদানে সক্ষম ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তাগণ রক্তদানের গুরুত্ব, রক্তদান ভীতি দূরকরণ, রক্তদানের উপকারীতা এবং রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে রক্তদান করলে বিনা খরচে রক্তের যে কয়টি পরীক্ষা-নিরীক্ষা ও রক্তদাতার ব্যাক্তিগত কোন শারীরিক অসুবিধা থাকলে তাকে গোপনে চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে সেমিনারে আলোচনা করা হয়। উক্ত আলোচনার প্রেক্ষিতে বর্তমান সময় থেকে চট্টগ্রাম এর সকল স্কুল কলেজের রক্তদানে সক্ষম যুব সদস্যবৃন্দ নিয়মিত রক্তদানে অঙ্গীকার করে। এছাড়াও প্রতিটি কলেজে প্রতি বছর এধরণের সেমিনার করার জন্য সভার পক্ষ থেকে বক্তগণ অনুরোধ করেন।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইসমাঈল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস এম আহমেদ তুহিন, সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) এর সাবেক পরিচালক হারুন আল রশীদ, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ইউএলওবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব উপ-প্রধান ১ ত্বন্বী বড়–য়া,  যুব উপ-প্রধান ২ হারুনুর রশীদসহ অন্যান্য কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ