দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গঠন ও বিগত বছরে অর্জিত সাফল্য এবং চলতি বছরের কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ১৭ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে ঢাকাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সভার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ, মোহাম্মদ শামসুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।




