মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এসএসসি পরীক্ষা কেন বাতিল ও পুনরায় নেয়া হবে না হাইকোর্টের রুল

এসএসসি পরীক্ষা কেন বাতিল ও পুনরায় নেয়া হবে না হাইকোর্টের রুল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান এসএসসি পরীক্ষা কেন বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রশ্নফাঁসে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে তিন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, বুধবার আমরা তিন আইনজীবী রিটটি করেছিলাম।

তিনি বলেন, রিট আবেদনে প্রশ্নফাঁসের কারণে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশনা জারির আবেদন করেছি। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং এ ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ারও আবেদন করেছি।

0Shares
আরও পড়ুন

সর্বশেষ