শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রীর ঘোষণায় সমাধানের সব পথ রুদ্ধ হয়েছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ঘোষণায় সমাধানের সব পথ রুদ্ধ হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ বহাল রেখে নির্বাচন করার প্রধানমন্ত্রীর ঘোষণাকে ক্ষমতা আঁকড়ে রাখার নীলনকশা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সরকারের অধীনে ১৮ দল নির্বাচনে যাবে না। এবং সে নির্বাচন হতে দেয়া হবে না।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিং-এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে-প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরদিন শরিক দলের মহাসচিবদের নিয়ে বসেন মির্জা ফখরুল। বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণায় সমগ্র জাতি হতাশ হয়েছে।

তিনি বলেন, সরকারদলের নেতারা নানা সময় আলোচনা নিয়ে নানা কথা বলেছেন। দেশবাসী আশা করেছিলেন, শেষ সময়ে হলেও হয়তো একটি সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রী সব সমাধানের পথ রুদ্ধ করে একটি একদলীয় শাসন কায়েমের চিন্তা করছেন।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে যে কথা বলেছেন তাতে সংলাপ বা সমঝোতার কোনো পথ আর খোলা রইল না। আওয়ামী লীগের নেতারা সংসদের বাইরে বা ভেতরে সংলাপের যে আহ্বান জানিয়েছে আসছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে তা নস্যাৎ হয়ে গেছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার নীলনকশা আঁটছে। তবে জনগণের প্রতিরোধের মুখে তা সফল হবে না।

এ সময় তার সঙ্গে জোটের দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ