টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অর্জনে মমতার দারিদ্র বিমোচন কার্যক্রম সমাজে আলোকবর্তিকা হয়ে থাকবে আজ ৮ফেব্রুয়ারী’১৮,বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত মমতার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন পিকেএসএফ এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ঠ অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ। মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মূখ্য সচিব ও বর্তমান পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক । মমতার সাফল্যের বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী । এরপর মমতার কার্যক্রম সংক্রান্ত ডকুমেন্টারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন যথাক্রমে মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক ও মমতার পরিচালক (অর্থ) মোহাম্মদ শাহারিয়ার । বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল করিম বলেন ঃ বর্তমানে স্বাস্থ্য সেবা, দারিদ্র বিমোচন ও সমাজ বির্নিমাণে মমতা চট্টগ্রামের একটি ব্র্যান্ড । যাহার পুরোটার কৃতিত্ব মমতার কর্মীদেরএবং মমতার নেতৃত্বের । যারা দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে অক্লান্ত ভাবে । পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) জনাব ড. জসীম উদ্দিন বলেনঃ ঋন দান ও সঞ্চয়ী অর্থায়ন সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, উদ্যোক্তা সৃষ্ঠির ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী সাফল্য অর্জনে মমতার কর্মকান্ড ও মানবসেবার অবদান মমতাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে । তিনি ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে পিকেএসএফ এর পক্ষ থেকে মমতার প্রতি সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন । মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ পিকেএসএফ এর মাননীয় চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ মহোদয়কে মমতার কার্যক্রমে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় উনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী অধ্যাপক ড. জাহেদা আহমদ, পিকেএসএফ মহাব্যবস্থাপক (কার্যক্রম) এবং সমৃদ্ধি কর্মসূচীর টীম লিডার মশিয়ার রহমান । সম্মানিত অতিথি মন্ডলীদের হাতে শুভেচ্ছা স্বারক তোলে দেন মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ । ধন্যবাদ বক্তব্য রাখেন মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ । সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অর্জনে মমতার দারিদ্র বিমোচন কার্যক্রম সমাজে আলোকবর্তিকা হয়ে থাকবে: ড. কাজী খলীকুজ্জামান আহমদ
টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অর্জনে মমতার দারিদ্র বিমোচন কার্যক্রম সমাজে আলোকবর্তিকা হয়ে থাকবে আজ ৮ফেব্রুয়ারী’১৮,বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত মমতার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন পিকেএসএফ এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ঠ অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ। মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মূখ্য সচিব ও বর্তমান পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক । মমতার সাফল্যের বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী । এরপর মমতার কার্যক্রম সংক্রান্ত ডকুমেন্টারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন যথাক্রমে মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক ও মমতার পরিচালক (অর্থ) মোহাম্মদ শাহারিয়ার । বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল করিম বলেন ঃ বর্তমানে স্বাস্থ্য সেবা, দারিদ্র বিমোচন ও সমাজ বির্নিমাণে মমতা চট্টগ্রামের একটি ব্র্যান্ড । যাহার পুরোটার কৃতিত্ব মমতার কর্মীদেরএবং মমতার নেতৃত্বের । যারা দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে অক্লান্ত ভাবে । পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) জনাব ড. জসীম উদ্দিন বলেনঃ ঋন দান ও সঞ্চয়ী অর্থায়ন সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, উদ্যোক্তা সৃষ্ঠির ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী সাফল্য অর্জনে মমতার কর্মকান্ড ও মানবসেবার অবদান মমতাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে । তিনি ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে পিকেএসএফ এর পক্ষ থেকে মমতার প্রতি সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন । মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ পিকেএসএফ এর মাননীয় চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ মহোদয়কে মমতার কার্যক্রমে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় উনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী অধ্যাপক ড. জাহেদা আহমদ, পিকেএসএফ মহাব্যবস্থাপক (কার্যক্রম) এবং সমৃদ্ধি কর্মসূচীর টীম লিডার মশিয়ার রহমান । সম্মানিত অতিথি মন্ডলীদের হাতে শুভেচ্ছা স্বারক তোলে দেন মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমেদ । ধন্যবাদ বক্তব্য রাখেন মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ । সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।



