শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়‘একদিন বেশি ক্ষমতায় থাকলেই সংঘাত বাড়বে’

‘একদিন বেশি ক্ষমতায় থাকলেই সংঘাত বাড়বে’

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বর্তমান ক্ষমতাসীন সরকার আগামী ২৫ জানুয়ারির পর একদিন বেশি ক্ষমতায় থাকলে দেশে সংঘাত ও অনিশ্চয়তা বাড়বে। এখন নির্বাচন হলে যে ভোটে পরাজিত হবে, বেশিদিন ক্ষমতায় থাকলে তার চেয়ে দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগ চারুকলা ইনস্টিটিউট মাঠে আয়োজিত বিএনপির ও অঙ্গসংগঠনের  যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতাউর রহমান আঙ্গর, কাজী মনিরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ