নগরীর মুরাদপুরের এন মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি লিমিটেডে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৪ ফেব্রুয়ারি দিনগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট স্টেশনের ১০টি গাড়ি পাঠানো হয়। ভোর পাঁচটা ৩৫ মিনিটে আগুন নেভানো সক্ষম হয়।




