জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ফেসবুকে লাইভ হবে। শনিবার বেলা ১১টার দিকে এই ভাষণ লাইভ হতে পারে। এর আগে সকাল ১০টা থেকে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা বলেন। ফেসবুকের তিনটি পেজ থেকে এই ভাষণ দেখা যাবে। এগুলো হলো :
Facebook.com/bnp.communication,
বিএনপির একটি সূত্র বলছে, উদ্বোধনী ভাষণ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচারের আগ্রহ প্রকাশ করেছে। তাদের সম্প্রচার করতে দেওয়া হবে। তবে সরকারের বাধার কারণে যদি টেলিভিশনগুলো ভাষণ সরাসরি প্রচার করতে না পারে, সে ক্ষেত্রে মানুষ যেন ভাষণ দেখতে পারে এ কারণে ফেসবুকে লাইভ করার সিদ্ধান্ত হয়েছে।




