বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসিলেটে ছাত্রলীগকর্মী খুন

সিলেটে ছাত্রলীগকর্মী খুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেটের টিলাগড়ে তানিম খান (২৫) নামে এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। রোববার (০৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগকর্মী তানিম সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগকর্মী। তার সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে। ৪ জানুয়ারি টিলাগড় এমসি কলেজে আওয়ামী লীগ নেতা আজাদ-রঞ্জিত গ্রুপের দ্বন্দ্বে জের ধরে খুনের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, তানিম ছাত্রলীগকর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রতিপক্ষের নেতাকর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানিম। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তানিম খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার ও সিটি কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন কর্মী আহত হন। এ ঘটনার দু’দিন পরই কোন্দলেই ছাত্রলীগ কর্মী তানিমকে প্রাণ হারাতে হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ