শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আ’লীগের আনন্দ সমাবেশ

গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আ’লীগের আনন্দ সমাবেশ

৫ জানুয়ারি গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিএনপি-জামায়াত অপশক্তি নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। তাহলেই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উপদেষ্টা শফর আলী, সহ-সভাপতি ইব্রহিম হোসেন চৌধুরী বাবুল, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুব ও গবেষণাবিষয়ক সম্পাদক চন্দন ধর প্রমুখ বক্তব্য দেন।

বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়, নিউমার্কেট মোড় হয়ে রেলস্টেশন পর্যন্ত যায়। সেখান থেকে নিউমার্কেট মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ