কম্বোডিয়া সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি প্রেসসচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।
উল্লেখ, গত মঙ্গলবার কম্বোডিয়ায় ৩ দিনের সরকারি সফর শেষে বিকাল ৪টা ৩৫ মিনিটে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ওই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।




