মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর দাতাদের আয়করের বিষয়ে প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন নজিবুর রহমান

কর দাতাদের আয়করের বিষয়ে প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন নজিবুর রহমান

কর দাতাদের আয়করের বিষয়ে প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। শুক্রবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। করদাতাদের সতর্ক করে দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের গোয়েন্দা বিভাগগুলোকে খুব সক্রিয় করেছি। গোয়েন্দারা বিভিন্ন তথ্য পাচ্ছেন। আমাদের পরিদর্শন বিভাগও কাজ করছে। সুতরাং এখন থেকে বার্তা হবে সকলে যাতে প্রকৃত তথ্য দেন। আমরা বলি- পে ট্যাক্স অ্যান্ড রিলাক্স। আয়কর পরিশোধ করুন এবং নিরুদ্বেগ থাকুন।

আরও পড়ুন

সর্বশেষ