হেলিকপ্টারে করে সু চি মংডু শহরসহ সেখানকার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে উড়ে গিয়ে নির্যাতনের চিত্র দেখেন। এরপর রাখাইনের অধিবাসীদের ‘বিবাদে না’ জড়ানোর আহ্বান জানান সু চি। অং সান সু চি, যিনি দেশটির গণতন্ত্রকামী নেত্রী হিসেবে পরিচিত; শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন।তবে রোহিঙ্গাদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযান চালানোর পরও নীরব ভূমিকায় ছিলেন তিনি। এ নিয়ে বিশ্বনেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। রাখাইনে তল্লাশি চৌকিতে হামলার জের ধরে গত ২৫ আগস্ট থেকে নতুন করে দমন পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে প্রায় ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যে ঢল এখনও অব্যাহত রয়েছে।



