বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপখালেদার গাড়িবহরে নিজেরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে

খালেদার গাড়িবহরে নিজেরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে

খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপি নিজেরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রদল-যুবদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জনতার ঢল না নামায় একটি বড় সংবাদের প্রয়োজন ছিল, সেজন্য এ হামলার নাটক সাজিয়েছে তারা। ২৯ অক্টোবর সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন মন্ত্রী। রোহিঙ্গাদের দেখতে ২৮ অক্টোবর সকালে সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফায় হামলা চালানো হয়। কুমিল্লা, ফেনী, মিরসরাইসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ