শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপসফরকালে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশাবাদ বিএনপির

সফরকালে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশাবাদ বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরকালে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ অক্টোবর সকালে গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে সফরপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, সফরকে ঘিরে চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত ও পথিমধ্যে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে আসার পর সিদ্ধান্ত নেন- মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সেই লক্ষে শনিবার তিনি সফর করছেন। চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকবেন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ