টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে শাস্তি ও নির্যাতন মুক্ত শিশুর শৈশব ও অংশগ্রহন নিশ্চিত করতে হবে । পাশাপাশি বাড়ী’তে বা বিদ্যালয়ে কিংবা সমাজে শিশুদর বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুকি,যৌন নির্যাতনের ঝুকি, এবং বাল্য বিবাহের ঝুকির পরিমান হ্্রাস করে শিশু সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শিশুর সুরক্ষিত শৈশব নিশ্চিত করতে হবে , সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর কারিগরী ও আর্থিক সহায়তায় পরিচালিত বেসরকারী সংস্থা মমতা কর্তৃক বাস্তবায়িত মমতা শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি হতে সুরক্ষা প্রকল্পের ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সমন্বিত এ্যাডভোকেসী সভায় এ কথা গুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ নাজমুল হক ডিউক। তিনি আরো বলেন ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্য এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের অর্জনের জন্য শিশুদের আরো বেশী অংশগ্রহনও মানসিক বিকাশের ক্ষেত্রকে আরো সুরক্ষিত ও সমৃদ্ধ করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক সুরক্ষাই দিতে পারে তাদের জন্য অবাধ বেড়ে উঠার অপরীসীম সুযোগ । যাতে তারা নিজেদেরকে দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার কান্ডারী হিসেবে তৈরি করতে পারে । বর্তমান সরকার ও চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় ১০০% শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে । একটি শিশু ও যাতে নিরক্ষর না থাকে সে বিষয়ে আমাদের সকলকে সমন্বিত দায়িত্ব পালন করতে হবে ।এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশান ও বেসরকারী উন্নয়ন সংস্থা কাজ করছে । আজ ২৩ অক্টোবর,২০১৭ সোমবার মমতা পিপিএইচপি প্রকল্পের মনিটরিং ও ডুকোমেন্টেশান অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান সঞ্চালনায় ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কার্যালয়ে অনুষ্টিত ওয়ার্ড ভিত্তিক এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন ১২,২৩ ,২৪ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি জনাব ফারহানা জাবেদ। সভার কার্যক্রমের শুরুতে সিবিসিপিসির প্রয়াত সদস্য ও যুব উন্নয়নের প্রশিক্ষক কণা মজুমদারের প্রয়ানে শোক প্রস্তাব আনা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয় । এরপর মমতার সহকারী পরিচালক ও পিপিএইচপি প্রকল্পের ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিগত সভার পর্যালোচনা পূর্বক সার্বিক শিশু সুরক্ষা পরিস্থিতি তোলে ধরেন। পাশাপাশি সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি- সিবিসিপিসি,জবাবদিহিতা নিশ্চিত করন কমিটি-এইসি ,মমতা পরিচালিত মিস্ত্রি পাড়া শিশু কেন্দ্র ও দাইয়া পাড়া শিশু কেন্দ্র এবং ওয়ার্ডের আওতাধীন মমতা পিপিএইচপি কার্যক্রম সহ এলাকার সার্বিক অবস্থা তুলে ধরেন । তিনি আরো বলেন মমতা পিপিএইচপি প্রকল্পের আওতায় আনন্দ বিনোদনের মাধ্যমে শিশুদের মূল শিক্ষা ধারার শিক্ষায় অর্ন্তভূক্ত করার জন্য দাইয়া পাড়া শফিউল্লাহ কলোনী ও মিস্ত্রী পাড়া বাবুলের কলোনীতে ২টি শিশু কেন্দ্র পরিচালনা করে আসছে । পাশাপাশি ওয়ার্ডের আওতাধনি চিহ্নিত ৫টি বস্তি ,২টি কর্মক্ষেত্র ও ২টি স্কুলে বস্তির শিশু,মা-বাবা,অভিভাবক,পরিবারের সদস্যবর্গ,শিশুর লালন-পালনকারী, ,স্কুল শিক্ষক,স্কুল ম্যানেজম্যান্ট কমিটি, ছাত্র/ছাত্রী, কর্মজীবি শিশু ,কর্মক্ষেত্রের মালিক ও ম্যানেজারদের সাথে বিভিন্ন সচেতনতা মূলক সেশন,পাপেট শো কার্যক্রম ও দৈনন্দিন শিশুর লালন পালনে পিতা মাতার ইতিবাচক নিয়মানুবর্তিতা বা পিডিইপি প্রশিক্ষন পরিচালনা করে আসছে।সভায় আরো বক্তব্য রাখেন সিবিসিপিসি কমিটির সদস্য দাইয়া পাড়া চড়ৃঁই ভাতিঁ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুন নবী ,মেরী স্টোপসের স্বাস্থ্য কর্মী মাহামুদা আক্তার ও স্টুডেন্ট ফোরামের সদস্য আবুল বাছির নাঈম । সভায় ধন্যবাদ বক্তব্য রাখেন ফিল্ড অফিসার লিপিকা দাশ ।সভায় ওয়ার্ডের বিভিন্ন মান্যগন্য দায়িত্বশীল ব্যক্তি বর্গ ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা উপস্তিত ছিলেন । সভার সভাপতি কাউন্সিলর ফারহানা জাবেদ বলেন শিশু সুরক্ষা কোন একক বিষয় নয়,এটা একটা সমন্বিত কার্যক্রম । আমরা যদি সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে আমরা আমদের সমাজকে একটা সুরক্ষিত শিশু বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে পারব । সভাপতির সবাইকে সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে শিশু সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শাস্তি ও নির্যাতন মুক্ত শিশুর শৈশব নিশ্চিত করতে হবে



