ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন ড. মোঃ ইউনুস নারীর ক্ষমতায়নের কথা বলে নোবেল পেলেও নারী অধিকার নিয়ে কথা বলেন না। নারীদেরকে আহমদ শাফী তেতুলের সাথে তুলনা করলেন। নারীদেরকে গৃহে অবরুদ্ধ রাখার জন্য ১৩ দফা দিলেন অথচ এই বিষয়ে ড. ইউনুস কোন প্রতিবাদ করেননি। তিনি সমকামীদের পক্ষে জাতীসংঘে উকালতি করেছেন। এখন তিনি রাজনীতি নিয়ে কথা বলছেন। অতীতে ইয়াজ উদ্দিন সরকারের সময় তিনি বলেছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে নির্বাচন হতেই হবে। অথচ এখন তিনি নির্দলীয় কেয়ারটেকার সরকারের কথা বলছেন। তার কথা আর বিএনপি’র কথা এক ও অভিন্ন। তিনি বিএনপি’র সুরে কথা বলছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোমবার নরসিংদীর নীলাম্বরী ললিতকলা একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের লেঃ কর্ণেল(অবঃ) নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল হক মোল্লা।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমীর নির্মানাধীন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন এ সময় শিশু একাডেমীর পরিচালক মোঃ নুরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সন্ধ্যায় প্রতিমন্ত্রী সার্র্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।




