শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়দেড় হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে ইসলামী ব্যাংক

দেড় হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে ইসলামী ব্যাংক

দেশের সুবিধাবঞ্চিত ১ হাজার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে প্রাথমিক পর্যায়ে ২৭৫ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মুনিরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান ও পরিচালক অধ্যাপক মো. সিরাজুল করিম।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সাইয়েদ আবু আসাদ, অধ্যাপক ড. কাজী শহিদুল আলম, মো. মিজানুর রহমান, মো. জয়নাল আবেদীন, হেলাল আহমেদ চৌধুরী ও অধ্যাপক মো. নাজমুল হাসান।

ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব উল আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উর্দ্ধতন নির্বাহী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে আর্থিক প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। আরো বেশি পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান  বলেন, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য তিনি ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান। ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা  দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ