শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়উদ্যোক্তাদের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

উদ্যোক্তাদের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ঋণ ‘উদয়ন’ প্রকল্পের নবীন উদ্যোক্তাদের সঙ্গে সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং ইনিস্টিটিউটে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম সাহিদ রেজা প্রধান অতিথি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সাহিদ রেজা বলেন, সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি থেকেই মার্কেন্টাইল ব্যাংক কিছু সফল ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীর পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, সফল ব্যবসায়িক উদ্যোক্তা হবার প্রচেষ্টায় নিবেদিত সৃষ্টিশীল ও উদ্ভাবনী ব্যবসায়ীক ধারণা ও কর্মপরিকল্পনায় সক্ষম প্রতিশ্রুতিশীল সদ্য স্নাতকদের জন্য এ ঋণ প্রকল্প। যারা আমাদের দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতিকে নেতৃত্ব দিয়ে দেশকে উন্নতির চূড়ায় নিয়ে যাবে, তাদের সেই মহারণে গর্বিত অংশীদার হবার ইচ্ছায় আমাদের এই বিশেষ ঋণ বিতরণ প্রকল্প। অন্যদিকে অংশগ্রহণকারী নবীন উদ্যোক্তারা তাদের ব্যবসায়ীক পরিকল্পনা ও ব্যাংকের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ