বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসুদীপ্ত হত্যায় জড়িত যুবক চট্টগ্রাম ছেড়ে পালানোর সময় আটক

সুদীপ্ত হত্যায় জড়িত যুবক চট্টগ্রাম ছেড়ে পালানোর সময় আটক

চট্টগ্রাম ছেড়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনায় প্রথমবারের মতো কাউকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ১৩ অক্টোবর রাত ১১টার দিকে নগরীর বড়পোলে শাহী বাস কাউন্টার থেকে মোক্তার হোসেন (২৫) নামে ওই যুবককে আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, ওই যুবক ভোলায় পালিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার বাস ছিল তার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউন্টারে বসা অবস্থায় তাকে আটক করা হয়।  তাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্র জানিয়েছে, আটক মোক্তার নগরীর সদরঘাট এলাকার স্থানীয় যুবক। ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের আগে সুদীপ্তর বাসার দিকে ওই যুবককে যেতে দেখা গেছে।

গত ৬ অক্টোবর সকালে সদরঘাট থানা এলাকায় মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। সুদীপ্ত সরকারি সিটি কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করেছিলেন। মহানগর ছাত্রলীগের পাশাপাশি সিটি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ