শরীয়াহ্ভত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গ্রাহকদের আরো উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ শাখার উদ্ভোধন ঘোষণা করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস.এম নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান, রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক মোরশেদুল আলম চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষ্যে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।




