রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জন নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ০৯ অক্টোবর রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম।
ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম জানান, নাশকতার পরিকল্পনা করতে উত্তরার ওই বাসায় গোপন বৈঠক করছিলেন তারা।




