রাজধানীর গুলশান এভিনিউতে ইস্টার্ন ব্যাংকের ১৪তম প্রায়োরিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের গুলশান এভিনিউ শাখায় (জেড এন টাওয়ার, গুলাশান-১) সেন্টারটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রায়োরিটি গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রায়োরিটি সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রায়োরিটি গ্রাহকেরা অংশগ্রহণ করেন।



