শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপরোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তা করবে চীন : আ.লীগ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তা করবে চীন : আ.লীগ

সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠাতে চীন সহায়তা করবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। নয় দিনের চীন সফর শেষে দেশে ফিরে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় সাংবাদিকদের কাছে এমন দাবি করেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান জানান, আগামী বছরের এপ্রিল থেকেই রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নিতে দেশটির ওপর চাপ দিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে চীন। তিনি জানান, চীন জাতিসংঘেও এ সংকট সমাধান-সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক ভূমিকা রাখছে।

গত ১৯ সেপ্টেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফর করে আওয়ামী লীগের ১৮ সদস্যের প্রতিনিধিদল। সফরে কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট লি জুনের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতারা। দেশে ফিরলে ফারুক খানসহ প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান হাছান মাহমুদসহ অন্য নেতারা।

১৯ সদস্যের প্রতিনিধিদলে ফারুক খান ছাড়াও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, বদর উদ্দিন আহমদ কামরান, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জাহান কল্পনা, মেরিনা জামান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

আরও পড়ুন

সর্বশেষ