শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদীয় কমিটিতে ২০০ শত শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ

সংসদীয় কমিটিতে ২০০ শত শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ২০০ শত শ্রমিক পরিদর্শক নিয়োগের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, গত বৈঠকের কার্যবিবরণীসহ প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি এবং ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৩’ ও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। কমিটি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৩ এর সুফল যাতে দেশের সকল শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছে তার জন্য আইনের কার্যকরী প্রয়োগ ও তার বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটি বলেছে, আগামীতে যাতে তাজরিন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার মতো আর এমন কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে মন্ত্রণালয়কে। অপরদিকে জিএসপি যাতে পুনরুদ্ধার হয় সে জন্য শ্রম পরিবেশ ও শ্রমিক স্বার্থ রক্ষায় দ্রুত সম্ভব এডহক ভিত্তিতে বা প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ২০০ শত শ্রমিক পরিদর্শক নিয়োগ করার সুপারিশ করেছে কমিটি। এ জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।

গত ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্ক বা কোটামুক্ত সুবিধা পাবে না।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, “আমরা একটি বাস্তব সম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে বলেছি। মজুরি ঘোষণা হলো আর সঙ্গে সঙ্গে শ্রমিকরা রাস্তায় নেমে গেলো- এমন মজুরির প্রয়োজন নেই। সমানে নির্বাচন।”

বৈঠকে হলমার্ক ও রানা প্লাজার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের পরামর্শ দেয়া হয়। এছাড়া রানা প্লাজায় দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবার ও আহতদের ক্ষতিপূরণের পরিমাণ দ্রুত নির্ধারণ ও তা প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে তৈরি পোশাক শিল্পে দুর্ঘটনা রোধে এবং জিএসপি সুবিধা পুনরুদ্ধারে দ্রুত ‘এডহক’ ভিত্তিতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে দুইশ’ শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ করা হয।

কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মন্ডল এবং বেগম রওশন জাহান সাথী বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ