সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আ;লীগের শোক দিবসের আলোচনা ও স্মৃতিচারণ সভা...

আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আ;লীগের শোক দিবসের আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

dj17শুক্রবার রাতে আবুধাবির ফুডল্যান্ডের বলরুমে সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ এর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমেদ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের আহবায়ক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর সঞ্চালনায় আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ট সদস্য শেখ কামালের বন্ধু এবং আবুধাবির যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকার।

বিশেষ আলোচক ছিলেন প্রবীণ সংগঠক, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ সমিতির প্রচার সম্পাদক প্রকৌশলী আশীষ বড়ুযা, প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সেলিম, এস এম ইদ্রিস, দেলোয়ার হোসেন,মোহাম্মদ মহিউদ্দিন.আবুধাবি যুবলীগের সহ-সভাপতি আবদুল রহমান, আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল মাঝি, আখতারুজ্জামান ফাউন্ডেশেনের সভাপতি মোহাম্মদ শাহেদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল রেজা । শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এস এম ইউনুস।,

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুর হোসেন, ওসমান আকাশ, মামুন নূর,মোহাম্মদ নাজিম উদ্দিন, লিটন দাস, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ বেলাল,মোহাম্মদ মনির. হোসেন , এনাম হোসেন, এসকান্দার প্রমুখ।

প্রধান অতিথি ড. হাবীবুল হক খন্দকার বলেন, সে সময় জাতির জনকের পরিবার তথা বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করেছিল একটি মহল।  তিনি বলেন, শেখ কামালকে কেউ আগে সালাম দেয়ার সুযোগ পেতনা সেইই আগে সালাম দিয়ে দিত। অত্যান্ত ভাল মনের এবং বড় মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল। যার প্রমাণ  তিনি নিজেই বলে জানান ড. হাবীবুল হক খন্দকার। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা মুহাম্মদ ইদ্রিস মিয়া।

আরও পড়ুন

সর্বশেষ