বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদাম্পত্য কলহ: নগরীতে গৃহবধূর আত্মহত্যা

দাম্পত্য কলহ: নগরীতে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় মর্জিনা আকতার মুন্নি (২৪) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মর্জিনা আকতার মুন্নির বাড়ী পটিয়া শিকলবাহা এলাকায়। আর স্বামী ওমর ফারুকের বাড়ী ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। স্বামী ওমর ফারুক পেশায় সিএনজি অটোরিকশা চালক। ৭/৮ মাস আগে তাদের বিয়ে হয়। ২২ আগস্ট সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

প্রতিবেশীরা জানিয়েছে পারিবারিক বিষয় নিয়ে গতকাল রাতে স্বামী-অটোরিকশা চালক ওমর ফারুকের সাথে ঝগড়ার কারণে রাতের কোন এক সময় এ নারী আত্মহত্যা করেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আমরা আত্মহত্যা বলেই ভাবছি। তার পরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে যদি হত্যাকাণ্ড হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিডিএ আবাসিক এলাকার পাশে টেক এলাকায় ইলিয়াস সওদাগর কলোনিতে একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানোবস্থায় সকালে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ