বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপপবিত্র হজ্ব পালনে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী

পবিত্র হজ্ব পালনে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী

DSC_5718পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। তিনি ৩১ জুলাই বাংলাদেশ সময় সকাল ১০ ঘটিকায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি ঢাকা থেকে দুবাই হয়ে সর্বপ্রথম আমেরিকা পৌছোবেন। আমেরিকা সময় রাত ৮.৪৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। তার সাথে তার পরিবারের সদস্যরা আছেন। আমেরিকাতে কয়েকদিন অবস্থানের পর তিনি স্বপরিবারে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিআরব গমন করবেন বলে ইউএসবাংলাকে জানেিয়ছেন। বাংলাদেশের করের্পারেট আইডল বিজনেস ম্যাগনেট নিজাম চৌধুরী তার এই যাত্রায় আত্বীয়স্বজন,দেশবাসী প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি হজ্ব পালন শেষে আমেরিকাতে ফিরবেন বলে জানিয়েছেন। আগামী সেপ্টেমবার মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে আমেরিকা সফরকালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সফল ও সুন্দর করার লক্ষে  তিনি আমেরিকাতে অবস্থান বিভিন্ন সভা সেমিনারে যোগদান করবেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকটি অনুষ্টানেও যোগদান করবেন। আমেরিকা সফর শেষে  প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বাংলাদেশ ফিরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ