বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েখাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া। রাতে বাড়ি ফেরার পথে উত্তর গঞ্জপাড়ায় ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত সুরুজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যান। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে আওয়ামী লীগ।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়ন ময় ত্রিপুরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর দেখে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আরও পড়ুন

সর্বশেষ