বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপরাজন হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রকাশ

রাজন হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রকাশ

সিলেটের সবজি বিক্রেতা ও শিশু রাজন হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এ রায় প্রকাশিত হয়। শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ আসামিকে সাজা দিয়েছিল বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে নিম্ন আদালতের দেয়া ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়। এদের মধ্যে কামরুল ইসলামসহ ৪ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া ৩ জনকে পৃথক পৃথক ৭ বছর কারাদণ্ড, ২ জনকে ১ বছর করে কারাদণ্ড এবং নুর মিয়ার সাজা যাবজ্জীবন কমিয়ে ৬ মাস করা হয়। সেইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা এ ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

সর্বশেষ